উত্তরা প্রতিদিন
ঢাকা

মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়।

 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সে দেশের অনলাইন সংবাদমাধ্যম ‘আজেল’-এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, গতকাল বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম আবদুল বশীর এবং স্মৃতি আকতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ গঠন করা হয়।

 

মামলাটির বিচারকার্য শেষে সংশ্লিষ্ট আদালত স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘন এবং অপরাধের তীব্রতার বিষয়টি বিবেচনা করে তাঁদের দোষী সাব্যস্ত করে তাজিয়া (বিচক্ষণতামূলক) মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক এ রায় বহাল রাখা হয় এবং রাজকীয় ফরমান জারির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার প্রেক্ষাপটে সতর্কবার্তা জারি করে পুনর্ব্যক্ত করেছে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা কোনো ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর ইসলামী আইন প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করতে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যে কেউ এ ধরনের অপরাধে যুক্ত হলে তাকে একই ধরনের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

 

 

 

উত্তরা / এ এম 

Read more — আন্তর্জাতিক
Home