২০৩১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতে। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো কেবল বাংলাদেশে হতে পারে। যদিও বিসিবি সভাপতি তামিম ইকবাল জানালেন, গ্রুপ পর্বের পাশাপাশি অন্তত একটি সেমি-ফাইনালও আয়োজন করতে চায় বাংলাদেশ।
মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তামিম বলছিলেন, '২০৩১ বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে, এটা আগে থেকেই নির্ধারিত। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে আমি চেষ্টা করেছি, অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।'
বিশ্বকাপের সেমি ফাইনালের একটি ম্যাচ আয়োজন করতে চেষ্টা করছে বাংলাদেশ। তামিম আশাবাদী, সেটা পাবে বিসিবি।
তামিম বলেন, 'আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে, তখন বিষয়টি পরিষ্কার হবে। আমরা যদি একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারি, সেটা খুব ভালো একটি অর্জন হবে।'
উত্তরা / এ এম


