উত্তরা প্রতিদিন
ঢাকা

রংপুরে ৩ দিনের সফরে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩০ আগস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
রংপুরে ৩ দিনের সফরে মার্কিন রাষ্ট্রদূত

তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রবিবার (৩০ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান তিনি। সেখান থেকে সড়কপথে রংপুর পৌঁছান।

এ সময় তার সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ছিলেন।

 

সফরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন।

প্রথম দিন পঞ্চগড় ও লালমনিরহাট, দ্বিতীয় দিন ঠাকুরগাঁও ও তৃতীয় দিন দিনাজপুর এবং নীলফামারীর বিভিন্ন স্থাপনা করে দেখবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটের তিস্তা ব্যারেজ, পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ঠাকুরগাঁওয়ে শতবর্ষী আমগাছ, দিনাজপুরের পার্বতীপুরে সেন্ট্রাল রেলওয়ে কারখানা, ও নীলফামারীর চিনি মসজিদসহ উল্লেখযোগ্য দর্শনীর স্থান ঘুরে দেখার কর্মসূচি রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের।

রাষ্ট্রদূতের এই সফর ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

Read more — জাতীয়
Home