উত্তরা প্রতিদিন
ঢাকা

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিকাল ৪টায় তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে কমিশন সূত্র।

সূত্র জানায়, ‘চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।’

ঠিক কী কারণে অধ্যাপক মোবাশ্বের পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তন হলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

 

 

উত্তরা / এ এম

Read more — জাতীয়
Home