উত্তরা প্রতিদিন
ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৬ আগস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ১১–দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই শেষে ১১ দলের প্রতিনিধি জামায়াতের সংসদ সদস্য আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি ভোটে অংশ নেবেন তিনি।’

আবদুল বাতেন জানান, অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ে প্রথম মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হলে দ্বিতীয়টি আর যাচাই-বাছাই করা হয় না। বৈধ হওয়া মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

Read more — জাতীয়
Home