উত্তরা প্রতিদিন
ঢাকা

দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১০টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ১০টি অঞ্চলের মধ্যে রয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

Read more — জাতীয়
Home