উত্তরা প্রতিদিন
ঢাকা

এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

সরকার গঠনের ৬ মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে যাচ্ছে বলে আলোচনা চলছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে প্রার্থী করার পর তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটিতে আসতে পারে পরিবর্তন।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয় ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মন্ত্রিপরিষদ বিভাগ।

 

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরই তার বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আসে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা হচ্ছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্ব নেবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে এতদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করতেই দ্রুত এ পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

 

 

 

উত্তরা/এএম 

Read more — জাতীয়
Home