
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। যা গতবছর ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। তার আগের বছর (২০২৪) এই হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।
Read more
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এই ফলাফল ঘোষণা করেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ৭৮ হজার ৯৫২ জন শিক্ষার্থী বসেছিল। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। এর মধ্যে ৭ হাজার ১২২ জন ছাত্র ও ৮ হাজার ৯৯১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। সেই তুলনায় ছাত্রীরা এগিয়ে।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৭৪টি। এসব কেন্দ্রে ২ হাজার ৭১৩ টি স্কুলের পরীক্ষার্থীরা অংশ নেয়।

