উত্তরা প্রতিদিন
ঢাকা

মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ণ
মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ জেরা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর মাহমুদুর রহমানের জেরা শুরু হয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আজ দুপুরের মধ্যে মাহমুদুর রহমানের জেরা শেষ হলে সর্বশেষ সাক্ষী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন।

এই মামলায় গত ৩ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭ কার্যদিবসে ৪৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ছিলেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটরা।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়েছে।

Read more — আইন-আদালত
Home