উত্তরা প্রতিদিন
ঢাকা

দক্ষিণ এশিয়ায় ঢাকা সবচেয়ে অনিরাপদ শহর, অপরাধের দিক দিয়েও এগিয়ে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
দক্ষিণ এশিয়ায় ঢাকা সবচেয়ে অনিরাপদ শহর, অপরাধের দিক দিয়েও এগিয়ে

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঢাকা সবচেয়ে অপরাধপ্রবণ শহর। এছাড়া ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও ভালো নয়। নাম্বেরোর প্রকাশিত ২০২৬ সালের সূচকে ওঠে এসেছে এমন চিত্র।

 

এই তথ্যে দেখা গেছে ঢাকার অপরাধ সূচক হলো ৬২ দশমিক ২। অপরদিকে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮।

যেখানে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ওঠে আসা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অপরাধ সূচক হলো ১১ দশমিক ১। আর নিরাপত্তার সূচক হলো ৮৮ দশমিক ৯।

যার অর্থ ঢাকার নিরাপত্তা অত্যন্ত নাজুক। এখানকার বাসিন্দারা রাতে বের হতে নিরাপদ বোধ করেন না এবং বেশিরভাগ সময় ভীত থাকেন।

 

নাম্বোরের সূচকে দেখা গেছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের বড় শহরগুলোর পরিস্থিতিও ঢাকার চেয়ে ভলো।

এক নজরে দেখে নিন দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অপরাধ সূচক—

দেশঅপরাধপ্রবণতা সূচকনিরাপত্তা সূচক
ঢাকা, বাংলাদেশ৬২ দশমিক ২৩৭ দশমিক ৮
করাচি, পাকিস্তান৫৯ দশমিক ১৪০ দশমিক ৯
দিল্লি, ভারত৫৯ দশমিক ১৪০ দশমিক ৯
গাজিয়াবাদ, ভারত৫৮ দশমিক ৪৪১ দশমিক ৬
নয়ডা, ভারত৫৫ দশমিক ১৪৪ দশমিক ৯
গুরগাঁও, ভারত৫৪ দশমিক ১৪৫ দশমিক ৯
ব্যাঙ্গালোর, ভারত৫৪ দশমিক ০৪৬ দশমিক ০
রাওয়ালপিন্ডি, পাকিস্তান৫১ দশমিক ৬৪৮ দশমিক ৪
ইন্দোর, ভারত৪৮ দশমিক ২৫১ দশমিক ৮
কলকাতা, ভারত৪৬ দশমিক ৯৫৩ দশমিক ১
লখনৌ, ভারত৪৫ দশমিক ৫৫৪ দশমিক ৫
মুম্বাই, ভারত ৪৪ দশমিক ১৫৫ দশমিক ৯
কলম্বো, শ্রীলঙ্কা৪২ দশমিক ৬৫৭ দশমিক ৪
হায়দ্রাবাদ, ভারত৪২ দশমিক ৬৫৭ দশমিক ৪
চণ্ডীগড়, ভারত৪২ দশমিক ৪৫৭ দশমিক ৬
পুনে, ভারত৪১ দশমিক ৩৫৮ দশমিক ৭
চেন্নাই, ভারত৪০ দশমিক ০৬০ দশমিক ০
লাহোর, পাকিস্তান৩৬ দশমিক ৯৬৩ দশমিক ১
কাঠমান্ডু, নেপাল৩৬ দশমিক ৭৬৩ দশমিক ৩
নাবি মুম্বাই, ভারত৩৬ দশমিক ৫৬৩ দশমিক ৫
জয়পুর, ভারত৩৪ দশমিক ৭৬৫ দশমিক ৩
সুরাত, ভারত৩৩ দশমিক ৪৬৬ দশমিক ৬
আহমেদাবাদ, ভারত৩১ দশমিক ৫৬৮ দশমিক ৫
ইসলামাবাদ, পাকিস্তান৩১ দশমিক ৪৬৮ দশমিক ৬
ভোদোদরা, ভারত৩০ দশমিক ৪৬৯ দশমিক ৬
ম্যাঙ্গালোর, ভারত২৫ দশমিক ৬৭৪ দশমিক ৪

অপরদিকে পুরো বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নিরাপত্তা ও অপরাধপ্রবণতার দিক দিয়ে ঢাকার অবস্থান ৫৯। যার অর্থ নিরাপত্তা ও অপরাধের দিক দিয়ে ঢাকা শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।

 

উত্তরা/এএম 

Read more — জাতীয়
Home