উত্তরা প্রতিদিন
ঢাকা

রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

উত্তরা প্রতিদিন রুয়েট প্রতিবেদক ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। দীর্ঘ ১২ বছর পর বিশ্ববিদ্যালয়টির এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন নিয়োগ দেওয়া হলো।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষর করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রুয়েটের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অধ্যাপক ড. মো. আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

Read more — শিক্ষা
Home