উত্তরা প্রতিদিন
ঢাকা

এক জীবনে যত অর্জন মেজর হাফিজের

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
এক জীবনে যত অর্জন মেজর হাফিজের

একজীবনে একজনের পক্ষে কী কী করা সম্ভব: তা প্রায়  সবই  অর্জন  করেছেন মেজর হাফিজ ।  ১. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর বিক্রম খেতাব অর্জন। ২. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহের নেতৃত্ব প্রদান ও একাধিক সম্মুখযুদ্ধে নেতৃত্ব প্রদান। ৩. বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন। ৪. ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন। ৫. বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন। ৬. সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া। আরও দুইবার বর্জন করেছেন, একবার ভোররাতে ডাকাতি হয়েছে। দশবার হতে পারতেন। ৭. বাণিজ্য প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন। ৮. ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হওয়া। ৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন। ১০. এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া। ১১. ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন। ১২. ১৯৬৪–১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হওয়া। ১৩. ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন। ১৪. জাতীয় ক্রীড়া পুরস্কার (১৯৮০) লাভ। ১৫. FIFA Order of Merit (২০০৪) সম্মাননা অর্জন। ১৬. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও এমএ ডিগ্রি অর্জন। ১৭. রক্তে ভেজা একাত্তর, গণতন্ত্র রিমাণ্ডে, সৈনিক জীবন এবং গৌরবাঙ্গনেসহ একাধিক গ্রন্থ রচনা।

Read more — জাতীয়
Home