উত্তরা প্রতিদিন
ঢাকা

বর্ষাকালীন ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকবে চবি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ
বর্ষাকালীন ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকবে চবি

বর্ষাকালীন ছুটি উপলক্ষ্যে টানা নয়দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে। এ সময়ে কোনো ধরনের ক্লাস, পরীক্ষা কিংবা দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে না।

বর্ষাকালীন ছুটির আগে ২৪ ও ২৫ জুলাই এবং ছুটির পর ৩১ জুলাই ও ১ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ে টানা নয়দিনের ছুটি কার্যকর হবে। ছুটি শেষে ২ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

 

 

Read more — শিক্ষা
Home