উত্তরা প্রতিদিন
ঢাকা

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
সংসদ ভবনে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সকাল থেকে সারা দিন ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন এই শিক্ষার্থীরা। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সংসদের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন তারা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থানশিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রথমে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপের চেষ্টা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদগেট পর্যন্ত নিয়ে যায়।

এর আগে এ দিন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সংসদে অধিবেশন চলার মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন তারা।

সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান শিক্ষার্থীরা। তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল।

Read more — জাতীয়
Home