উত্তরা প্রতিদিন
ঢাকা

আগামী ৩-৪ দিনে সারা দেশে বাড়তে পারে ভারি বৃষ্টি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৮ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
আগামী ৩-৪ দিনে সারা দেশে বাড়তে পারে ভারি বৃষ্টি

সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে এই মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Read more — জাতীয়
Home