বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, ‘অনেক হয়েছে, আর কোনো অজুহাত চলবে না। ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়াতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এ নেতা।
তার দাবি, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই এর প্রতিশোধ নেব।’ যদিও ‘বাংলাদেশ নিয়ে নেব’ এই হুঁশিয়ারি দিয়ে ঠিক কী বলতে চাইছেন তা পরিষ্কার করেননি পশ্চিমবঙ্গের এ মন্ত্রী।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আসন্ন এই দিনটিতে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্জুন সিং ঠিক সেই দিনটিকেই কেন ডেডলাইন হিসেবে বেছে নিয়েছেন, সেটিও পরিষ্কার করেননি তিনি।